দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আবারও মাছ ধরতে নামছেন প্রায় তিন লাখ জেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১২টার পর নিষেধাজ্ঞা উঠে গেলে ইলিশ আহরণে নদীমুখী হবেন তারা।
জেলার বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে, দীর্ঘ বিরতির পর নদীতে নামার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। ভোলা সদরের তুলাতলী, ইলিশা ও অন্যান্য মৎস্য ঘাটে সারিবদ্ধভাবে রাখা হয়েছে শত শত ট্রলার ও নৌকা। কেউ জাল মেরামত করছেন, কেউ নতুন জাল প্রস্তুত করছেন, আবার কেউ নৌযান সংস্কারে ব্যস্ত।
তুলাতলী এলাকার জেলে ইউনুস বলেন, “দুই মাস মাছ ধরতে পারিনি। এখন জাল-নৌকা প্রস্তুত করছি, রাতেই নদীতে নামব।” জেলে ইউসুফ ও মহিউদ্দিন জানান, নিষেধাজ্ঞার সময় আয় বন্ধ থাকায় ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। তারা আশা করছেন, ইলিশ মৌসুমে ভালো মাছ পেলে আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।
সরকারি নির্দেশনা মেনে দুই মাস বন্ধ ছিল মৎস্য আড়তগুলোও। এখন নিষেধাজ্ঞা শেষে সেগুলো ধুয়ে-মুছে পুনরায় বেচাকেনার জন্য প্রস্তুত করা হচ্ছে। আড়তদাররা জানান, মাছ ধরা শুরু হলে আবারও জমে উঠবে কেনা-বেচা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়িত হওয়ায় ইলিশের প্রজনন নিশ্চিত হয়েছে। এতে ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা উপকৃত হবেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর প্রায় ১৯০ কিলোমিটার এলাকায় প্রতিবছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ।
জে আই